ফিচার
Published : 31 Jan 2026, 11:25 AM
বায়ান্নর একুশে ফেব্রুয়ারিতে যে লাল সূর্যটার উন্মেষ ঘটেছিল, তার বীজ ছিল ৮৭ এর দেশভাগের ঠিক পর পরই। কান মে বিড়ি, মুমে পান লড়কে লেঙ্গে পাকিস্তান বলৈ যে দেশ তারা গঠন করেিেছল। তার কদিন পরই বাঙালি ভাষাভাষী মানুষ বুঝেগিয়েছিল তারা অস্তিত্বেও স্কংটে পড়ে গেছে।
২৯২৫ সালের এই ফেব্রুয়ারিতে এসে ফিওে দেখা দরকার কী ছিল তখনকার পরিস্থিতি? কোন দুর্দমণীয় আবেগে ভাষা শহীদরা প্রাণ দিতে কুণ্ঠিত হন নাই।
দেশভাগের মধ্য দিয়ে নতুন এক মানচিত্রের জন্ম হয়েছিল ১৯৪৭ এ। কিন্তুসেই মানচিত্রের ভেতরেই অঙ্কিত হয়েছিল এক বৈষম্যের চিত্র। পাকিস্তানের ৫৬ শতাংশ মানুষের মাতৃভাষা যেখানে বাংলা, সেখানে পশ্চিমের শাসকেরা ষড়যন্ত্র শুরু করেছিল উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার।
এই বঞ্চনার ইঙ্গিত পেতেই দেশভাগের মাত্র ১৮ দিন পর, জন্ম নিল 'তমদ্দুন মজলিস'। অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে ২রা সেপ্টেম্বর এই সংগঠনটি জানান দিল—এই লড়াই কেবল রাজনীতির নয়, এটি বাঙালির আত্মপরিচয় রক্ষার লড়াই। ১৫ই সেপ্টেম্বর প্রকাশিত সেই পুস্তিকা, 'পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু?', ছিল বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রথম ইশতেহার। ভাষার লড়াইটা শুরু হয়েছিল কলম আর মেধা দিয়ে।
১৯৪৮ সালের ফেব্রুয়ারি। করাচির গণপরিষদে যখন উর্দুর জয়গান গাওয়া হচ্ছে, তখন এক অসম সাহসী কণ্ঠস্বর গর্জে উঠেছিল। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত। তিনি দাবি তুললেন—সংখ্যাগরিষ্ঠের ভাষা বাংলাকে কেন অবজ্ঞা করা হবে? তাঁর সেই জোরালো প্রস্তাবই রাজপথের আন্দোলনকে দিয়েছিল এক শক্ত আইনি ভিত্তি।
দাবি যখন উপেক্ষিত হলো, তখন উত্তাল হয়ে উঠল ঢাকার রাজপথ। ১৯৪৮ সালের ১১ই মার্চ—বাঙালির ইতিহাসের প্রথম সফল হরতাল। শেখ মুজিবুর রহমান, অলি আহাদদের মতো তরুণ নেতারা রাজপথে নেমে এলেন। কারাবরণ করলেন অকাতরে। ১১ই মার্চের সেই মিছিলে যে রক্তচক্ষু উপেক্ষা করার সাহস বাঙালি দেখিয়েছিল, সেটিই ছিল ৫২-র ২১শে ফেব্রুয়ারির সলতে পাকানো।
ভাষা আন্দোলন কেবল স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ রক্ষার লড়াই ছিল না। এটি ছিল অর্থনৈতিক শোষণ আর সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধে প্রথম রুখে দাঁড়ানোর গল্প। এই আন্দোলনই আমাদের শিখিয়েছিল কীভাবে অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে হয়। ১৯৪৭-৪৮ এর সেই ক্ষুদ্র স্ফুলিঙ্গই ৫২-তে দাবানল হয়ে ছড়িয়ে পড়েছিল। এই দাবানলই পরে ১৯৭১-এর স্বাধীনতার মূল শক্তি হয়ে দাঁড়ায়।
আজ যখন আমরা বাংলা ভাষায় কথা বলি, তা কেবলই একটি ভাষা নয়—তা ত্যাগের এক মহাকাব্য।
সূত্র: আবদুল হক রচিত ভাষা আন্দোলনের আদিপর্ব ও ইন্টারনেট
Add a Comment